# Ceylon Naturals Organic Coconut Vinegar 500ml

- Link: https://hffoodservice.com/product/ceylon-naturals-organic-coconut-vinegar-500ml/
- Published: 2026-09-13T02:38:42+06:00
- Author: Johirul Islam Rassel

### **পণ্যের বিবরণ**

Ceylon Naturals Organic Coconut Vinegar হল ১০০% অর্গানিক নারিকেল পানি থেকে প্রাকৃতিকভাবে
ফারমেন্টেড একটি স্বাস্থ্যকর ভিনেগার। এতে রয়েছে “With The Mother” – প্রাকৃতিক এনজাইম
ও প্রোবায়োটিক, যা হজম, ডিটক্স ও ইমিউন সিস্টেম শক্তিশালী করতে সহায়তা করে। কোনো কৃত্রিম
রঙ, সুগন্ধি বা কেমিক্যাল ছাড়া তৈরি এই ভিনেগার সম্পূর্ণ প্রাকৃতিক স্বাদ ও পুষ্টিগুণ
ধরে রাখে।

### **কিভাবে ব্যবহার করবেন**

 * **ড্রিঙ্ক হিসেবে** – এক গ্লাস পানিতে ১–২ চা চামচ Coconut Vinegar মিশিয়ে সকালে
   খালি পেটে পান করুন।
 * **সালাদ ড্রেসিং** – সালাদে লেবুর রসের পরিবর্তে ব্যবহার করে নিন, দেবে একটি টাংগি
   ও ফ্রেশ স্বাদ।
 * **মেরিনেশন** – মাছ, মুরগি বা মাংস মেরিনেট করার সময় যোগ করলে স্বাদ বাড়াবে এবং 
   মাংস নরম করবে।
 * **কুকিং** – স্যুপ, সস বা চাটনিতে হালকা টক স্বাদ আনার জন্য ব্যবহার করুন।

### **সংরক্ষণ পদ্ধতি**

 * সরাসরি সূর্যালোক থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন।
 * খোলার পর বোতল ভালোভাবে ঢেকে রাখুন।
 * রেফ্রিজারেটরে রাখার প্রয়োজন নেই, তবে চাইলে রাখতে পারেন।

### **স্থিতিকাল (Shelf Life)**

সঠিকভাবে সংরক্ষণ করলে **উৎপাদনের তারিখ থেকে ২৪ মাস** পর্যন্ত ভালো থাকে।
  খোলার 
পরও প্রাকৃতিকভাবে এর মান ও স্বাদ দীর্ঘদিন অটুট থাকে।

### **মূল বৈশিষ্ট্য**

✔️ ১০০% অর্গানিক নারিকেল পানি থেকে তৈরি
  ✔️ “With The Mother” – প্রোবায়োটিক ও এনজাইম
সমৃদ্ধ  ✔️ Chemical Free, Preservative Free  ✔️ হজম, ডিটক্স ও ইমিউন সাপোর্টে কার্যকর

 
