# Hilsha (Ilish) Pickle 400g

- Link: https://hffoodservice.com/product/hilsha-ilish-pickle-400g/
- Published: 2026-08-11T12:14:17+06:00
- Author: Information Technology

**পণ্য বিবরণী:**

 **টুকটাক ইলিশ মাছের আচার** তৈরি করা হয়েছে কাঁটামুক্ত ইলিশ মাছ, সরিষার তেল, ভিনেগার
ও বাছাইকৃত মশলা দিয়ে। টক, ঝাল ও হালকা মিষ্টি আচারি স্বাদের সঙ্গে এতে পাওয়া যায় ইলিশ
মাছ ও সরিষার তেলের পরিচিত ঘ্রাণ।

 গরম ভাত, খিচুড়ি, পোলাও, রুটি বা পরোটার সঙ্গে সহজেই উপভোগ করা যায় টুকটাক ইলিশ মাছের
আচার।

 [  কোথাকার ইলিশ থেকে এই আচারটি তৈরি? ](https://hffoodservice.com/product/hilsha-ilish-pickle-400g/#accordion-item-কোথাকার-ইলিশ-থেকে-এই-আচারটি-তৈরি?)

টুকটাকের ইলিশ মাছের আচার **আহমেদপুর, বড়াইগ্রাম, নাটোরে** নির্দিষ্ট প্রক্রিয়ায় প্রস্তুত
করা হয়। এতে ইলিশ মাছ, সরিষার তেল ও বাছাইকৃত মশলা ব্যবহার করা হয়েছে।

 [  ইলিশ মাছ কি আস্ত থাকবে? ](https://hffoodservice.com/product/hilsha-ilish-pickle-400g/#accordion-item-ইলিশ-মাছ-কি-আস্ত-থাকবে?)

না। ইলিশ মাছ মিহি ও নরম মেশ অবস্থায় থাকবে, যাতে আচারের সঙ্গে সহজেই খাওয়া যায়।

 [  ইলিশ মাছের আচারে কি কাঁটা থাকবে? ](https://hffoodservice.com/product/hilsha-ilish-pickle-400g/#accordion-item-ইলিশ-মাছের-আচারে-কি-কাঁটা-থাকবে?)

না। ইলিশ মাছের আচার **কাঁটামুক্ত** করে তৈরি করা হয়।

 [  ইলিশ মাছের আচারের পুষ্টিগুণ কী? ](https://hffoodservice.com/product/hilsha-ilish-pickle-400g/#accordion-item-ইলিশ-মাছের-আচারের-পুষ্টিগুণ-কী?)

ইলিশ মাছ প্রোটিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন বি১২, ভিটামিন ডি, ফসফরাস ও সেলেনিয়ামের
উৎস। এসব পুষ্টি উপাদান দৈনন্দিন খাদ্যতালিকায় প্রয়োজনীয় পুষ্টি যোগাতে সহায়তা করে।

 [  কোন তেল ব্যবহার করা হয়েছে? ](https://hffoodservice.com/product/hilsha-ilish-pickle-400g/#accordion-item-কোন-তেল-ব্যবহার-করা-হয়েছে?)

ইলিশ মাছের আচার তৈরিতে **সরিষার তেল** ব্যবহার করা হয়েছে, যা আচারে পরিচিত সরিষার 
ঘ্রাণ ও স্বাদ যোগ করে।

 [  মাছ ও অন্যান্য উপাদানের অনুপাত কেমন? ](https://hffoodservice.com/product/hilsha-ilish-pickle-400g/#accordion-item-মাছ-ও-অন্যান্য-উপাদানের-অনুপাত-কেমন?)

প্রতি প্যাকে আনুমানিক—

• ইলিশ মাছ ৪৫%
 • সরিষার তেল ৩০% • মসলা ও অন্যান্য উপাদান ২৫%

 [  ইলিশ মাছের আচারের স্বাদ কেমন? ](https://hffoodservice.com/product/hilsha-ilish-pickle-400g/#accordion-item-ইলিশ-মাছের-আচারের-স্বাদ-কেমন?)

এতে টক, ঝাল ও হালকা মিষ্টি আচারি স্বাদের সঙ্গে ইলিশ মাছ ও সরিষার তেলের পরিচিত স্বাদ
ও ঘ্রাণ পাওয়া যায়।
