# Mango (Aam) Pickle 200g

- Link: https://hffoodservice.com/product/mango-aam-pickle-200g/
- Published: 2026-09-05T01:59:19+06:00

**পণ্য বিবরণী (Product Description):**

বাছাইকৃত কাঁচা আম দিয়ে সম্পূর্ণ হাইজিন মেইনটেইন করে এবং পানি ব্যবহার ছাড়াই  শুধুমাত্র
ভিনেগার/সিরকা ব্যবহার করে  প্রস্তুত করা হয় আমাদের এই আমের আচার। নির্বাচিত দেশি মশলার
ও খাঁটি সরিষার তেলের মিশ্রণে তৈরি তাই প্রতিটি টুকরোয় পাওয়া যায় টক-ঝাল-মিষ্টির ভারসাম্য
ও একদম  ঘরের আচারের স্বাদ।

 [  আমের আচার কীভাবে প্রস্তুত করা হয়? ](https://hffoodservice.com/product/mango-aam-pickle-200g/#accordion-item-আমের-আচার-কীভাবে-প্রস্তুত-করা-হয়?)

বাছাইকৃত কাঁচা আম, খাঁটি সরিষার তেল ও নির্বাচিত দেশি মশলা ব্যবহার করে সম্পূর্ণ ঘরোয়া
ও হাইজিনিক প্রক্রিয়ায় প্রস্তুত করা হয়।

 [  এই আচারের স্বাদ কেমন? ](https://hffoodservice.com/product/mango-aam-pickle-200g/#accordion-item-এই-আচারের-স্বাদ-কেমন?)

 1. স্বাদে টক, ঝাল ও মিষ্টির সুষম ব্যালান্স রয়েছে, যা সব বয়সের মানুষের জন্য উপযোগী।

 [  এতে কী কী উপকরণ ব্যবহার করা হয়েছে? ](https://hffoodservice.com/product/mango-aam-pickle-200g/#accordion-item-এতে-কী-কী-উপকরণ-ব্যবহার-করা-হয়েছে?)

কাঁচা আম, হলুদ, শুকনা মরিচ, মেথি, মৌরি, জিরা, কালোজিরা, সরিষা, লবণ, চিনি, খাঁটি 
সরিষার তেল এবং প্রয়োজনীয় মাত্রায় ফুড-গ্রেড অ্যাসিটিক অ্যাসিড (E260)।

 [  এতে কি কোনো কৃত্রিম রং বা ফ্লেভার রয়েছে? ](https://hffoodservice.com/product/mango-aam-pickle-200g/#accordion-item-এতে-কি-কোনো-কৃত্রিম-রং-বা-ফ্লেভার-রয়েছে?)

না, এতে কোনো কৃত্রিম রং বা কৃত্রিম ফ্লেভার ব্যবহার করা হয়নি।

 [  আমের আচার কীভাবে সংরক্ষণ করবেন? ](https://hffoodservice.com/product/mango-aam-pickle-200g/#accordion-item-আমের-আচার-কীভাবে-সংরক্ষণ-করবেন?)

সবসময় শুকনা ও পরিষ্কার চামচ ব্যবহার করুন। ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন এবং প্রয়োজনে
ফ্রিজে সংরক্ষণ করা যেতে পারে।

 [  কতদিন পর্যন্ত আচার ভালো থাকে? ](https://hffoodservice.com/product/mango-aam-pickle-200g/#accordion-item-কতদিন-পর্যন্ত-আচার-ভালো-থাকে?)

সঠিকভাবে সংরক্ষণ করলে দীর্ঘ সময় পর্যন্ত এর স্বাদ ও মান অটুট থাকে।

 [  আমের আচার কীভাবে খেলে সবচেয়ে ভালো লাগে? ](https://hffoodservice.com/product/mango-aam-pickle-200g/#accordion-item-আমের-আচার-কীভাবে-খেলে-সবচেয়ে-ভালো-লাগে?)

গরম ভাত, খিচুড়ি, ভুনা খাবার কিংবা সাইড ডিশ হিসেবে খেলে এর স্বাদ সবচেয়ে ভালো উপভোগ
করা যায়।

 [  এই আমের আচার কি এক ফোঁটাও পানি ছাড়া তৈরি? ](https://hffoodservice.com/product/mango-aam-pickle-200g/#accordion-item-এই-আমের-আচার-কি-এক-ফোঁটাও-পানি-ছাড়া-তৈরি?)

হ্যাঁ, আমাদের আমের আচার এক ফোঁটাও পানি ছাড়াই প্রস্তুত করা হয় সম্পূর্ণ ভিনাগার দিয়ে।
যাতে স্বাদ গভীর থাকে এবং দীর্ঘদিন ফ্রেশ থাকে।

 [  এই আচার কি ঝাল বেশি? ](https://hffoodservice.com/product/mango-aam-pickle-200g/#accordion-item-এই-আচার-কি-ঝাল-বেশি?)

না, ঝাল মাত্রা মাঝারি রাখা হয়েছে যাতে টক-ঝাল-মিষ্টির ব্যালান্স বজায় থাকে এবং সবাই
খেতে পারে।

 [  শিশু বা বয়স্করা কি এই আচার খেতে পারবেন? ](https://hffoodservice.com/product/mango-aam-pickle-200g/#accordion-item-শিশু-বা-বয়স্করা-কি-এই-আচার-খেতে-পারবেন?)

হ্যাঁ, স্বাদ ব্যালান্সড হওয়ায় সাধারণভাবে শিশু ও বয়স্ক উভয়ের জন্যই উপযোগী।

 [  এই আমের আচার কি ঘরে তৈরি আচারের মতো স্বাদ দেয়? ](https://hffoodservice.com/product/mango-aam-pickle-200g/#accordion-item-এই-আমের-আচার-কি-ঘরে-তৈরি-আচারের-মতো-স্বাদ-দেয়?)

হ্যাঁ, ঘরোয়া রেসিপি অনুসরণ করেই এটি তৈরি করা হয়, তাই স্বাদে পাওয়া যায় একেবারে ঘরের
আচারের অনুভূতি।

 [  প্যাকেট খোলার পর কতদিনের মধ্যে ব্যবহার করা ভালো? ](https://hffoodservice.com/product/mango-aam-pickle-200g/#accordion-item-প্যাকেট-খোলার-পর-কতদিনের-মধ্যে-ব্যবহার-করা-ভালো?)

সঠিকভাবে সংরক্ষণ করলে প্যাকেট খোলার পরও দীর্ঘ সময় পর্যন্ত ব্যবহার করা যায়, তবে নিয়মিত
শুকনা চামচ ব্যবহার করা উচিত।
