# Mango Garlic (Aam Roshun) Pickle 400g

- Link: https://hffoodservice.com/product/mango-garlic-aam-roshunpickle-400g/
- Published: 2026-09-03T01:05:51+06:00

**পণ্য বিবরণী (Product Description):**

স্বাস্থ্যকর উপাদানে তৈরি এই **আম রসুনের আচার** হজমে সহায়তা করে ও খাবারের রুচি বাড়ায়।
বাছাইকৃত কাঁচা আম আর রসুনের দারুণ মিশ্রণে প্রতিটি কামড়েই মেলে টক-ঝাল-মিষ্টির লোভনীয়
স্বাদ, যা যেকোনো সাধারণ খাবারকেও করে তোলে স্পেশাল।

 [  এই আচার কীভাবে আলাদা? ](https://hffoodservice.com/product/mango-garlic-aam-roshunpickle-400g/#accordion-item-এই-আচার-কীভাবে-আলাদা?)

এটি বাছাইকৃত কাঁচা আম, রসুন, তেঁতুল ও স্পেশাল মশলার নিখুঁত ব্যালান্সে তৈরি।

এখানে কোনো পানি ব্যবহার করা হয়নি, ফলে স্বাদ থাকে আরও গাঢ়, খাঁটি ও দীর্ঘস্থায়ী।

 [  এর স্বাদ ও ফ্লেভার কেমন? ](https://hffoodservice.com/product/mango-garlic-aam-roshunpickle-400g/#accordion-item-এর-স্বাদ-ও-ফ্লেভার-কেমন?)

টক-ঝাল-মিষ্টির ভারসাম্যপূর্ণ সমন্বয়ে এটি একটি সমৃদ্ধ ও মুখরোচক ঘরোয়া স্বাদ প্রদান
করে।

 [  আচারের দাম একটু বেশি কেন? ](https://hffoodservice.com/product/mango-garlic-aam-roshunpickle-400g/#accordion-item-আচারের-দাম-একটু-বেশি-কেন?)

টুকটাকের আচার পানি ব্যবহার ছাড়াই শুধুমাত্র ভিনেগার/সিরকা ব্যবহার করে এবং সম্পূর্ণ
হাইজিন মেইনটেইন করে প্রস্তুত করা হয়।

ফলে এর স্বাদ হয় টক-ঝাল-মিষ্টির সুন্দর ব্যালান্সড, দীর্ঘদিন ফ্রেশ থাকে এবং মান বজায়
রাখার কারণেই এর মূল্য নির্ধারণ করা হয়।

 [  এটি কি স্বাস্থ্যকর? ](https://hffoodservice.com/product/mango-garlic-aam-roshunpickle-400g/#accordion-item-এটি-কি-স্বাস্থ্যকর?)

হ্যাঁ, এতে ব্যবহৃত প্রাকৃতিক উপাদানসমূহ হজম প্রক্রিয়ায় সহায়তা করতে পারে এবং খাবারের
রুচি বৃদ্ধি করতে সাহায্য করে।

 [  কোন খাবারের সাথে এটি উপযোগী? ](https://hffoodservice.com/product/mango-garlic-aam-roshunpickle-400g/#accordion-item-কোন-খাবারের-সাথে-এটি-উপযোগী?)

• ভাত
 • খিচুড়ি • ডাল • পরোটা • দৈনন্দিন বিভিন্ন খাবারের সাথে

এটি সাধারণ খাবারকেও আরও মুখরোচক ও সুস্বাদু করে তোলে।

 [  কীভাবে সংরক্ষণ করলে ভালো থাকে? ](https://hffoodservice.com/product/mango-garlic-aam-roshunpickle-400g/#accordion-item-কীভাবে-সংরক্ষণ-করলে-ভালো-থাকে?)

• আচার ব্যবহারের সময় খালি হাত ব্যবহার থেকে বিরত থাকুন
 • সবসময় শুকনো ও পরিষ্কার 
চামচ ব্যবহার করুন • মাঝে মাঝে হালকা রোদে রাখলে আচার ভালো থাকে • প্রয়োজন হলে ফ্রিজে
সংরক্ষণ করুন • সবসময় ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন
