# Prunes (Alubukhara) Pickle 200g

- Link: https://hffoodservice.com/product/prunes-alubukhara-pickle-200g/
- Published: 2026-09-05T01:47:58+06:00

**পণ্য বিবরণী (Product Description):**

ঘরোয়া স্বাদের সবচেয়ে লোভনীয় রূপ—এই **আলু বোখারার আচার**। টক-মিষ্টির নিখুঁত কম্বিনেশনে
তৈরি, যা প্রতিটি খাবারকে করে তোলে স্পেশাল।টাটকা আলু বোখারা ও প্রিমিয়াম মশলার রিচ
মিশ্রণে এর ঘন স্বাদ মুখে লেগে থাকে দীর্ঘক্ষণ, আর ভাত, ডাল বা পরোটার সাথে মিশে তৈরি
করে এক অসাধারণ খাবারের অভিজ্ঞতা।

 [  এই আচার কীভাবে আলাদা? ](https://hffoodservice.com/product/prunes-alubukhara-pickle-200g/#accordion-item-এই-আচার-কীভাবে-আলাদা?)

এটি বাছাইকৃত সেরা জাতের আলু বোখারা, কিসমিস, তেঁতুল ও স্পেশাল মশলার নিখুঁত ব্যালান্সে
তৈরি।

এখানে কোনো পানি ব্যবহার করা হয়নি, ফলে স্বাদ থাকে আরও ঘন, খাঁটি ও দীর্ঘস্থায়ী।

 [  এর স্বাদ ও ফ্লেভার কেমন? ](https://hffoodservice.com/product/prunes-alubukhara-pickle-200g/#accordion-item-এর-স্বাদ-ও-ফ্লেভার-কেমন?)

টক-মিষ্টির ভারসাম্যপূর্ণ সমন্বয়ে এটি একটি সমৃদ্ধ ও মুখরোচক ঘরোয়া স্বাদ প্রদান করে,
যা প্রতিটি খাবারে বাড়তি রুচি যোগ করে।

 [  আচারের দাম একটু বেশি কেন? ](https://hffoodservice.com/product/prunes-alubukhara-pickle-200g/#accordion-item-আচারের-দাম-একটু-বেশি-কেন?)

টুকটাকের আচার পানি ব্যবহার ছাড়াই শুধুমাত্র ভিনেগার/সিরকা ব্যবহার করে এবং সম্পূর্ণ
হাইজিন মেইনটেইন করে প্রস্তুত করা হয়।

ফলে এর স্বাদ হয় টক-ঝাল-মিষ্টির সুন্দর ব্যালান্সড, দীর্ঘদিন ফ্রেশ থাকে এবং মান বজায়
রাখার কারণেই এর মূল্য নির্ধারণ করা হয়।

 [  এটি কি স্বাস্থ্যকর? ](https://hffoodservice.com/product/prunes-alubukhara-pickle-200g/#accordion-item-এটি-কি-স্বাস্থ্যকর?)

জি, এতে ব্যবহৃত প্রাকৃতিক উপাদানসমূহ হজমে সহায়তা করতে পারে এবং খাবারের রুচি বাড়াতে
সাহায্য করে।

 [  কোন খাবারের সাথে এটি উপযোগী? ](https://hffoodservice.com/product/prunes-alubukhara-pickle-200g/#accordion-item-কোন-খাবারের-সাথে-এটি-উপযোগী?)

• ভাত
 • খিচুড়ি • ডাল • পরোটা • দৈনন্দিন বিভিন্ন খাবারের সাথে

এটি সাধারণ খাবারকেও আরও মুখরোচক ও সুস্বাদু করে তোলে।

 [  কীভাবে সংরক্ষণ করলে ভালো থাকে? ](https://hffoodservice.com/product/prunes-alubukhara-pickle-200g/#accordion-item-কীভাবে-সংরক্ষণ-করলে-ভালো-থাকে?)

• আচার ব্যবহারের সময় খালি হাত ব্যবহার থেকে বিরত থাকুন
 • সবসময় শুকনো ও পরিষ্কার 
চামচ ব্যবহার করুন • মাঝে মাঝে হালকা রোদে রাখলে আচার ভালো থাকে • প্রয়োজন হলে ফ্রিজে
সংরক্ষণ করুন • সবসময় ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন
