# Shahi Garam Masala Powder 200g

- Link: https://hffoodservice.com/product/shahi-garam-masala-powder-200gm/
- Published: 2026-09-02T01:53:23+06:00
- Author: Information Technology

“মায়ের রান্না শেষ হওয়ার আগে যে ঘ্রাণ ছড়িয়ে পড়ত সারা বাড়িতে—সেই ঘ্রাণ এখন আপনি নিজের
হাতে তৈরি করতে পারবেন।”

 [  শাহী মসলার মূল্য এত বেশি কেন? ](https://hffoodservice.com/product/shahi-garam-masala-powder-200gm/#accordion-item-শাহী-মসলার-মূল্য-এত-বেশি-কেন?)

টুকটাক শাহী গরম মসলা তৈরি হয় ১৮–২০টি আসল ও দুষ্প্রাপ্য দেশি–বিদেশি মসলার সংমিশ্রণে।
প্রতিটি উপাদান আলাদাভাবে হালকা ভেজে ঘরোয়া পদ্ধতিতে প্রক্রিয়াজাত করা হয়। কোনো কেমিক্যাল
বা কৃত্রিম ফ্লেভার ব্যবহার করা হয় না। এই যত্ন ও বিশুদ্ধতাই এর দামের পিছনের মূল কারণ।

 [  শাহী গরম মসলা আর মাংসের মসলার মধ্যে পার্থক্য কী? ](https://hffoodservice.com/product/shahi-garam-masala-powder-200gm/#accordion-item-শাহী-গরম-মসলা-আর-মাংসের-মসলার-মধ্যে-পার্থক্য-কী?)

শাহী গরম মসলা একটি ফিনিশিং স্পাইস—অর্থাৎ রান্নার শেষে বা মাঝামাঝি দেওয়া হয় ঘ্রাণ
ও স্বাদ বাড়ানোর জন্য। এটি আস্ত ও দামী মসলার মিশ্রণ। অন্যদিকে মাংসের মসলা মূলত বেস
রান্নার জন্য, যেখানে আদা, রসুন, ধনে ইত্যাদির প্রাধান্য থাকে।

 [  এই মসলা দিয়ে কী কী রান্না করা যাবে? ](https://hffoodservice.com/product/shahi-garam-masala-powder-200gm/#accordion-item-এই-মসলা-দিয়ে-কী-কী-রান্না-করা-যাবে?)

টুকটাক শাহী গরম মসলা দিয়ে গরু, খাসি, মুরগি, হাঁসের মাংস, কাবাব, কাচ্চি, রেজালা, 
হালিম ও বিরিয়ানিতে ব্যতিক্রমী স্বাদ আনা যায়।

 [  আপনাদের এই মসলায় কী কী উপাদান ব্যবহার করা হয়েছে? ](https://hffoodservice.com/product/shahi-garam-masala-powder-200gm/#accordion-item-আপনাদের-এই-মসলায়-কী-কী-উপাদান-ব্যবহার-করা-হয়েছে?)

আমাদের শাহী গরম মসলায় ব্যবহৃত হয়: সবুজ এলাচ, শাহী এলাচ, দারুচিনি, জয়ফল, জয়ত্রী, 
কাবাব চিনি, গোলমরিচ, শাহী সাদা মরিচ, লবঙ্গ, শাহি জিরা, তেজপাতা, ধনিয়া, জিরা, মিষ্টি
জিরা, পোস্ত দানা, ভাজা জিরা এবং ৪ ধরনের সিক্রেট মশলা।

 [  শাহী মশলা দিয়ে রান্না করলে তরকারি কালো হয়ে যায় কেন? ](https://hffoodservice.com/product/shahi-garam-masala-powder-200gm/#accordion-item-শাহী-মশলা-দিয়ে-রান্না-করলে-তরকারি-কালো-হয়ে-যায়-কেন?)

আমাদের শাহী মসলায় অনেক আস্ত মসলা ভেজে গুড়ো করা হয়। তাই সেগুলোর প্রাকৃতিক রঙ রান্নায়
গাঢ় ভাব আনতে পারে। এটি স্বাভাবিক এবং স্বাদ বা ঘ্রাণে কোনো নেতিবাচক প্রভাব ফেলে না।

 [  শাহী গরম মসলা দিয়ে রান্না করলে তিতা লাগে কেন? ](https://hffoodservice.com/product/shahi-garam-masala-powder-200gm/#accordion-item-শাহী-গরম-মসলা-দিয়ে-রান্না-করলে-তিতা-লাগে-কেন?)

মসলা বেশি দিলে কিংবা অনেকক্ষণ রান্না করলে তিতা স্বাদ আসতে পারে। অনেক সময় পাতিলের
পাশে লেগে মশলা পুড়েও যেতে পারে। তাই নির্দিষ্ট মাপে ব্যবহার করাটা গুরুত্বপূর্ণ—সাধারণত
প্রতি ১ কেজি মাংসে ১–১.৫ টেবিল চামচ যথেষ্ট।

 [  শাহী গরম মসলা দিয়ে রান্না করলে ঘ্রাণ পাই না কেন? ](https://hffoodservice.com/product/shahi-garam-masala-powder-200gm/#accordion-item-শাহী-গরম-মসলা-দিয়ে-রান্না-করলে-ঘ্রাণ-পাই-না-কেন?)

ঘ্রাণ কম পাওয়ার প্রধান কারণ হতে পারে মসলার সংরক্ষণ পদ্ধতি। প্যাকেট খোলার পর দীর্ঘদিন
রেখে দিলে বাতাস ও আর্দ্রতায় ঘ্রাণ কমে যেতে পারে। এছাড়া রান্নায় কম মসলা দেওয়া, বেশি
তাপমাত্রা বা সঠিক সময়ে মসলা না দিলেও ঘ্রাণ কম পাওয়া যেতে পারে।

 [  এই মসলা কতদিন ভালো থাকে? ](https://hffoodservice.com/product/shahi-garam-masala-powder-200gm/#accordion-item-এই-মসলা-কতদিন-ভালো-থাকে?)

সঠিকভাবে ঠান্ডা ও শুকনো স্থানে সংরক্ষণ করলে টুকটাক শাহী গরম মসলা প্রায় ১২ মাস পর্যন্ত
ভালো থাকে। তবে খোলা প্যাকেট বেশি দিন রেখে দিলে ধীরে ধীরে ঘ্রাণ কমে যেতে পারে।
