পণ্য বিবরণী:
গরুর মাংস ও চুইঝালের স্বাদ পছন্দ করেন যারা, তাদের জন্য টুকটাক গরুর মাংসের আচার হতে পারে দারুণ এক পছন্দ। টুকটাক গরুর মাংসের আচারে পাবেন মাংস, রসুন, চুইঝাল ও মসলার মজাদার স্বাদ। এক চামচ আচারেই সাধারণ খাবার হয়ে উঠতে পারে আরও মজাদার।
২০০ গ্রাম গরুর মাংসের আচারে কতগুলো মাংসের টুকরা থাকবে?
২০০ গ্রাম গরুর মাংসের আচারে সাধারণত ৮–৯ পিস মাংসের টুকরা থাকবে।
আচারে মাংস কি আস্ত থাকবে নাকি মেশ করা থাকবে?
গরুর মাংস মাঝারি আকারের আস্ত টুকরা অবস্থায় থাকবে। মাংস মেশ করা থাকবে না।
গরুর মাংসের আচার কি গরম করে খেতে হবে?
না, গরম করার প্রয়োজন নেই। প্যাকেট খোলার পর সরাসরি খাওয়া যায়।
গরুর মাংসের আচার কি শুকনো নাকি তেলযুক্ত?
এই আচার তেল ও মসলাযুক্ত থাকবে। এর সঙ্গে মাংস, রসুন ও চুইঝালের স্বতন্ত্র স্বাদ ও ঘ্রাণ পাওয়া যাবে।
গরুর কোন অংশের মাংস ব্যবহার করা হয়েছে?
এই আচারে গরুর রানের মাংস ব্যবহার করা হয়েছে।
গরুর মাংসের আচারের পুষ্টিগুণ কী?
গরুর মাংস প্রোটিন, আয়রন ও ভিটামিন বি১২-এর একটি উৎস। এছাড়া রসুন ও বিভিন্ন মসলার প্রাকৃতিক উপাদান দৈনন্দিন খাবারে কিছু প্রয়োজনীয় পুষ্টি যোগ করতে সহায়তা করে।
রসুনের পরিমাণ কেমন থাকবে?
প্রতি ২০০ গ্রাম প্যাকে আনুমানিক ৩–৪ পিস আস্ত রসুন থাকবে।
মাংস ও অন্যান্য উপাদানের অনুপাত কেমন থাকবে?
প্রতি প্যাকে আনুমানিক—
• গরুর মাংস প্রায় ২৫%
• রসুন প্রায় ২৫%
• চুইঝাল প্রায় ১০%
• তেল ও মসলা প্রায় ৩৫%
• গরুর মাংস প্রায় ২৫%
• রসুন প্রায় ২৫%
• চুইঝাল প্রায় ১০%
• তেল ও মসলা প্রায় ৩৫%
এই অনুপাতে প্রতিটি উপাদানের স্বাদ ও ঘ্রাণ সুন্দরভাবে পাওয়া যায়।
চুইঝালের পরিমাণ কেমন থাকবে?
প্রতি ২০০ গ্রাম গরুর মাংসের আচারের প্যাকে আনুমানিক ৩–৪ পিস চুইঝাল থাকবে, যা আচারে চুইঝালের স্বতন্ত্র ঝাঁঝ ও ঘ্রাণ যোগ করবে।

Olive Garlic (Jolpai Roshun) Pickle 400g
Pickle Combo - Olive Garlic 




